মদনে সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু

আপডেট : ০৩ জুলাই ২০২১, ২১:৩৫

মদন (নেত্রকোনা) সংবাদদাতা

মদনে সংঘর্ষে আহত কৃষক কারী মিয়া (৫৫) মারা গেছেন। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান। নিহত কারী মিয়া মদন উপজেলা গ্রামের শিবপাশা গ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে। গত ২২ জুন স্থানীয় আবুল মিয়ার সঙ্গে কারী মিয়ার চাচাতো ভাই রস্তুম আলীর তর্কবিতর্ক হয়। এরই জেরে বাড়ির সামনে সংঘর্ষে কারী মিয়াসহ ১৪ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় কারী মিয়াকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার ১০টার দিকে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মদন থানার ওসি তদন্ত উজ্জ্বল কান্তি সরকার জানান, সংঘর্ষে আহত কারী মিয়া ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে। তার লাশের ময়নাতদন্ত হবে। আগের মামলাটি হত্যা মামলা হিসেবে স্থানান্তরিত করা হবে।