শরণখোলায় হরিণের চামড়াসহ আটক ৪

আপডেট : ০৩ জুলাই ২০২১, ২১:৩৫

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা

শরণখোলায় শনিবার ভোরে দুইটি হরিণের চামড়াসহ চার জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)। উপজেলার সোনাতলা বেড়িবাঁধের কাঁচা রাস্তা থেকে তাদের আটক করা হয়েছে।

র্যাব-৬ খুলনার সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. বজলুর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা ঐ এলাকায় অভিযান চালিয়ে দুইটি হরিণের চামড়াসহ চার জন চোরাশিকারিকে আটক করে। আটককৃতরা হলেন—সোনাতলা গ্রামের মো. জাকির মল্লিক ও তার ছেলে ওমর সানি মল্লিক, দক্ষিণ রাজাপুর গ্রামের মো. মাসুম ফরাজী ও হাফিজুর পহলান। আটককৃতদের বিরুদ্ধে বন এবং বন্যপ্রাণী আইনে মামলা দায়েরপূর্বক শরণখোলা থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান।