সীতাকুণ্ডে ১৯ কেজি গাঁজাসহ আটক ২

আপডেট : ০৩ জুলাই ২০২১, ২১:৩৫

সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা

সীতাকুণ্ডের কুমিরা এলাকা থেকে ১৯ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ৯৩ পিস ফেনসিডিলসহ র্যাব-৭ দুই ব্যক্তিকে আটক করেছে। শুক্রবার গভীর রাতে র্যাব-৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিরা রয়েল গেটের সামনে থেকে একটি ট্রাকে তাল্লাশি চালায়। এ সময় ১৯ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ৯৩ পিস ফেনসিডিলসহ দুই জনকে আটক করে মডেল থানায় সোপর্দ করে। আটককৃতরা হলো—খাগড়াছড়ির মো. ইদ্রিছ ও খোরশেদ। এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আযাদ বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। আসামিদের কোর্টে পাঠানো হবে।