লোহাগাড়ায় ভাঙনকবলিত এলাকায় পাউবোর টিম

আপডেট : ০৩ জুলাই ২০২১, ২১:৩৫

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা

লোহাগাড়ার আধুনগরে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একটি টিম। শনিবার সকালে আধুনগরের বিভিন্ন এলাকার ভাঙন পরিদর্শন করেন পটিয়া পৌর উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী শওকত ইবনে শাহিদের নেতৃত্বে পাউবোর টিমের সদস্যরা। এ সময় সঙ্গে ছিলেন—আধুনগর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পটিয়া পৌর উপবিভাগের উপসহকারী প্রকৌশলী দিবান কৃঞ্চ চৌধুরী, আধুনগর ইউপি সদস্য  মো. জয়নাল আবেদীন প্রমুখ। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পটিয়া পৌর উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী শওকত ইবনে শাহিদ বলেন, লোহাগাড়া উপজেলার আধুনগর এলাকার ভাঙন পরিদর্শন করেছি। ভাঙনকবলিত এলাকাগুলোর ব্যাপারে পানি সম্পদ মন্ত্রণালয়ে অবহিত করা হবে।