দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
ঢাকা জেলা পরিষদের অর্থায়নে ১০ হাজার মানুষকে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণের উদ্যোগ নিয়েছেন ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান। গতকাল দুপুরে নবাবগঞ্জ উপজেলার লকডাউন পরিস্থিতি পরিদর্শনকালে ভ্রাম্যমাণ অবস্থায় ২০০ মানুষের মধ্যে এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণকালে উপস্থিত গণমাধ্যম কর্মীদের তিনি এ কথা জানান। তিনি বলেন, কঠোর লকডাউন শেষে শিগিগরই দোহার-নবাবগঞ্জ দুই উপজেলার জন্য আরো ২ হাজার মানুষের মধ্যে এ সব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হবে। এর আগে সকালে মাহবুবুর রহমান দোহারে রাস্তায় যাকে পেয়েছেন প্রয়োজন না হলে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেন এবং পথচারীদের হাতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর প্যাকেট তোলে দেন।
