বিমা খাতে প্রথম
বিমা খাতে প্রথম বারের মতো সম্পূর্ণ কাগজবিহীন এজেন্ট নিয়োগ পদ্ধতি চালু করেছে মেটলাইফ। এই এন্ড-টু-এন্ড ডিজিটাল এবং শতভাগ কাগজবিহীন রিক্রুটমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে আগ্রহী প্রার্থীরা অনলাইনে এজেন্ট পেশার জন্য আবেদন করতে পারবেন। একই সঙ্গে প্রশিক্ষণ সম্পন্ন করতে পারবেন এবং মেটলাইফ বাংলাদেশের এজেন্ট হিসেবে ক্যারিয়ার শুরু করার জন্য নিয়োগ চুক্তিপত্রে ডিজিটালি স্বাক্ষর করতে পারবেন। এই দ্রুত এবং সুবিধাজনক প্রক্রিয়াটি চালু করার ফলে প্রার্থীদেরকে নিয়োগ সম্পর্কিত প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার জন্য সশরীরে মেটলাইফ অফিসে উপস্থিত হতে হবে না। কাজে যোগদানের পর, নতুন নিয়োগপ্রাপ্ত এজেন্ট অভিজ্ঞ এজেন্টগণের কাছ থেকে প্রয়োজনীয় সব পরামর্শ পাবেন এবং মেটলাইফের ডিজিটাল টুল-এর মাধ্যমে গ্রাহকের সঙ্গে যোগাযোগ করতে শুরু করবেন। বাংলাদেশে ১৭ হাজারেরও বেশি এজেন্ট এর মাধ্যমে ১০ লাখেরও বেশি গ্রাহককে সেবা দিচ্ছে মেটলাইফ। —প্রেস বিজ্ঞপ্তি
