চট্টগ্রাম অফিস
নগরীর খুলশী থানার তুলাতলী এলাকায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। ঐ ছাত্রী চমেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিত্সাধীন। এই ঘটনায় গত শুক্রবার তিন জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, আলাউদ্দিন, শাকিল ও শফি।
পুলিশ জানায়, ছাত্রীটি নাসিরাবাদ এলাকায় মায়ের সঙ্গে থাকে। মা গার্মেন্টসে চাকরি করার কারণে সারা দিন বাসায় থাকতেন না। ঐ ছাত্রী পাশের বাসার এক মেয়ের সঙ্গে খেলাধুলা করত। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মেয়েটিকে বাসা থেকে ডেকে তুলাতলী এলাকায় একটি পাহাড়ে নিয়ে কয়েক জন মিলে ধর্ষণ করে।
