চট্টগ্রামে গাঁজাসহ দুই জন গ্রেফতার

আপডেট : ০৩ জুলাই ২০২১, ২২:১২

চট্টগ্রাম অফিস

সীতাকুন্ড এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদসহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন চালক মো. ইদ্রিস ও হেলপার মো. মোরশেদ। গতকাল শনিবার তাদের গ্রেফতার করা হয়।

র্যাব-৭-এর সহকারী পরিচালক নুরুল আবছার জানান, ট্রাকটি কুমিল্লা থেকে চট্টগ্রামে আসছিলেন। সীতাকুন্ডের জোড়ামতল নামক স্থানে ট্রাক থামার সংকেত দেওয়া হলে চালক ও হেলপার দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় র্যাব সদস্যরা তাদের আটক করে। পরে ট্রাকে থাকা দুইটি বস্তার ভেতর থেকে ১৯ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়।