সুন্দরবনে হরিণের মাংসসহ আটক ১

আপডেট : ০৪ জুলাই ২০২১, ০০:০৪

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের ধলের খাল থেকে হরিণের মাংসসহ এক ব্যক্তিকে আটক করেছেন কৈখালী বন স্টেশন অফিসের সদস্যরা।

শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে কৈখালী বন স্টেশন কর্মকর্তা (এসও) মোবারক হোসেনের নেতৃত্বে সদস্যরা সুন্দরবনে ধলের খালে অভিযান চালিয়ে শিকারিসহ ২০ কেজি হরিণের মাংস ও টর্চ লাইট জব্দ করেন। আটককৃত জব্বার গাজী শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মিরাগাং গ্রামের সুজাউদ্দীন গাজীর ছেলে। এসময় অন্যান্য চোরা শিকারিরা বনের মধ্যে পালিয়ে যায়।

সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম,এ হাসান বলেন, সুন্দরবনে হরিণ শিকারিকে হাতে নাতে আটক করে বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এমআর