রামপাল বিদ্যুেকন্দ্র

ভারত থেকে আনা কয়লা বিদ্যুত্ উত্পাদনে ব্যবহূত হবে না

আপডেট : ০৪ জুলাই ২০২১, ০০:২৪

ভারত থেকে আমদানিকৃত নিম্নমানের কয়লা বিদ্যুত্ উত্পাদনে নয় বরং কয়লাশেডের মেঝে তৈরির জন্য আনা হয়েছে বলে জানিয়েছে  বাংলাদেশ-ভারত মৈত্রী বিদ্যুত্ কোম্পানি (বিআইএফপিসিএল)।

ভারতীয় গণমাধ্যমের সূত্র দিয়ে গতকাল শনিবার দেশের কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানানো হয়, রামপাল বিদ্যুেকন্দ্রে ব্যবহারের জন্য গত শুক্রবার ভারত থেকে কয়লার প্রথম চালান বাংলাদেশের উদ্দেশে যাত্রা করেছে। এ বিষয়ে তথ্য স্পষ্ট করতে গতকাল এক বিবৃতিতে জানানো হয়, কলকাতা থেকে যে কয়লা আনা হচ্ছে তা কেবলমাত্র কোল স্টক ইয়ার্ড ফ্লোরে ব্যবহার করা হবে। বিদ্যুত্ উত্পাদনের জন্য প্রাথমিক জ্বালানি হিসেবে ব্যবহূতব্য উন্নতমানের কয়লা ইন্দোনেশিয়া/ অস্ট্রেলিয়া/ দক্ষিণ আফ্রিকা বা অন্য সম্ভাব্য দেশ থেকে আমদানির লক্ষ্যে ইতিমধ্যে আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বান করা হয়েছে।