কোপা আমেরিকার চতুর্থ কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে প্রথমার্ধটার পরেও এগিয়ে থেকেই শেষ করেছে আর্জেন্টিনা। শুরু থেকে বলের দখল ধরে খেলছিলো আর্জেন্টিনা। তবু প্রথম আক্রমণটা পেতে পেতে আর্জেন্টিনাকে অপেক্ষা করতে হয়েছে ২২ মিনিট পর্যন্ত। এর আগে লাওতারো মার্টিনেজ একবার সুযোগ পেয়েছিলেন গোলের, কিন্তু লাইন্সম্যানের অফসাইডের বাঁশি বাজে এরপরই।
১৫ মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে বল পেয়েছিলেন হেরমান পেজ্জেলা। কিন্তু তিনিও বলটা মারেন গোলপোস্টের অনেক বাইরে দিয়ে।
বিরতিতে যাওয়ার পাঁচ মিনিট আগে অধিনায়ক মেসি লাউতারো মার্টিনেজকে বল দেন। ইকুয়েডরের গোলরক্ষক হার্নান গালিন্দেজ আগে বেড়ে লাউতারোকে পরাস্ত করেন। তবে বল মেসির কাছে এলে ডি পলের দিকে বাড়িয়ে দেন। ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার ভুল করেননি গোল করতে।
ইত্তেফাক/কেকে
