এসএসসি পরীক্ষা ২০২২:বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আপডেট : ০৪ জুলাই ২০২১, ২০:০৬

মুহাম্মদ মিজানুর রহমান

সহকারী শিক্ষক

পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর

পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান

৪১। ২১ ফেব্রুয়ারি ১৯৯৮ সাল পর্যন্ত কী দিবস হিসেবে পালিত হতো?

ক. মাতৃভাষা দিবস  খ. শহিদ দিবস  গ. ভাষা দিবস       ঘ. বিজয় দিবস

৪২। ২১ ফেব্রুয়ারি ১৯৯৯ সাল থেকে কী দিবস হিসেবে পালিত হচ্ছে?

ক. ভাষা দিবস  

খ. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 

গ. মাতৃভাষা দিবস

ঘ. শহিদ দিবস

৪৩। বাঙালির জাতীয়তাবাদ বিকাশের মূল ভিত্তি নিচের কোনটি-

ক. স্বাধীনতা আন্দোলন

খ. ছয় দফা আন্দোলন

গ. ৬৯ এর গণঅভ্যুত্থান

ঘ. ভাষা আন্দোলন  

৪৪। ইউনেস্কো বাংলাদেশের ২১ ফেব্রুয়ারিকে শহিদ দিবসকে কত তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে?

ক. ১৭ নভেম্বর,১৯৯৯  

খ. ১৭ নভেম্বর, ২০০১

গ. ১৭ নভেম্বর, ১৯৯৮ 

 ঘ. ১৭ নভেম্বর, ২০০০ 

৪৫। পাকিস্তানি শাসন পূর্ব বাঙালি জাতির মুক্তির প্রথম আন্দোলন কোনটি ?

ক. ১৯৫২ সালের ভাষা আন্দোলন  

খ. ১৯৪৭ এ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন

গ. ১৯৭০ এর নির্বাচন

ঘ. ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন

৪৬। কাদের উদ্যোগে মূলত শহিদ দিবসকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি দেয়া হয়?

ক. কানাডা প্রবাসী বাঙালিদের

খ. UNO এর বাঙালি প্রতিনিধিদের

গ. ফ্রান্সে অবস্থানরত বাঙালিদের

ঘ. আমেরিকার প্রবাসী বাঙালিদের

৪৭। বাঙালিদেরকে প্রথম অধিকার সচেতন করে  -

ক. ১৯৭০-এর নির্বাচন             

খ. সিপাহী বিদ্রোহ

গ. ১৯৬৬ এর ৬-দফা দাবি        

ঘ. ভাষা আন্দোলন

৪৮। পৃথিবীতে মোট কতটি  ভাষা রয়েছে ?

ক. ৪৫০০ এর বেশি 

খ. ৫০০০ এর বেশি 

গ. ৭০০০ এর বেশি 

ঘ. ৬০০০ এর বেশি 

৪৯। পাকিস্তানের মোট জনসংখ্যার বাঙালি ছিল -

ক. ৪০ শতাংশ  খ. ৫১ শতাংশ

গ. ৫৫ শতাংশ  ঘ. ৫৬ শতাংশ

৫০। ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ এর সাধারণ সম্পাদক কে  ছিলেন?

ক. শেখ মুজিবুর রহমান

খ. সৈয়দ নজরুল ইসলাম

গ. শামসুল হক          

ঘ. মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী

উত্তর:৪১. খ ৪২. খ. ৪৩.ঘ ৪৪.ক ৪৫.ক ৪৬. ক ৪৭.ঘ ৪৮. ঘ ৪৯. ঘ

৫০.গ