পঞ্চম শ্রেণির বাড়ির কাজ:বিজ্ঞান

আপডেট : ০৪ জুলাই ২০২১, ২০:০৯

মিরাজুল ইসলাম, প্রভাষক

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ

১৩. এসিড বৃষ্টি কী?    

উত্তর:কলকারখানার ধোঁয়া থেকে সৃষ্ট বিভিন্ন ধরনের গ্যাস মেঘের সাথে মিশে যাওয়ার ফলে ভূপৃষ্ঠে যে বৃষ্টি পতিত হয় তাকে এসিড বৃষ্টি বলে।

১৪. বায়ু দূষণের ফলে সৃষ্ট দুইটি রোগের নাম লেখ।

উত্তর:বায়ু দূষণের ফলে সৃষ্ট দুইটি রোগের নাম—

১. ফুসফুসের ক্যান্সার।

২. শ্বাসজনিত রোগ।

১৫. কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য ক্ষতিকর গ্যাস মেঘের সাথে মিশে যে বৃষ্টি হয় তার নাম কী?     

উত্তর:কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য ক্ষতিকর গ্যাস মেঘের সাথে মিশে যে বৃষ্টি হয় তার নাম এসিড বৃষ্টি।

১৬. তোমার এলাকায় বায়ু দূষণ রোধ করতে তুমি কোন পদক্ষেপ নেবে?

উত্তর:আমার এলাকায় বায়ু দূষণ রোধ করতে আমি যে পদক্ষেপ নেব—গাছ লাগিয়ে নতুন বনভূমি সৃষ্টি।

১৭. তোমার এলাকায় ইটের ভাটায় কালো ধোঁয়া বায়ুতে মিশে আছে। এর ফলে মানবদেহের একটি রোগের নাম লেখ।

উত্তর:আমার এলাকায় ইটের ভাটায় কালো ধোঁয়া বায়ুতে মিশে আছে। এর ফলে মানবদেহের একটি রোগের নাম ফুসফুসে ক্যান্সার।

১৮. ইদানিং প্রায়ই এসিড বৃষ্টির কথা শুনা যায়। এসিড বৃষ্টিতে থাকে এমন ২টি এসিডের নাম লেখ।

উত্তর:এসিড বৃষ্টিতে থাকে এমন ২টি এসিড হলো—

i. নাইট্রিক এসিড ও

ii.সালফিউরিক এসিড।

১৯. বায়ু দূষণের ফলে তোমার দেহে কী কী রোগ হতে পারে?

উত্তর:বায়ু দূষণের ফলে আমার দেহে ফুসফুসের ক্যান্সার, শ্বাসজনিত রোগ, হূদরোগসহ বিভিন্ন রোগ হতে পারে।

২০. কীভাবে এসিড বৃষ্টি সৃষ্টি হয়?

উত্তর:কলকারখানা ও যানবাহন থেকে নির্গত নাইট্রোজেন ও সালফারের অক্সাইড মেঘের সাথে মিশে এসিড বৃষ্টি সৃষ্টি করে।

২১. রিফাত শহরে বাস করে। এখানকার বায়ু দূষিত হওয়ার প্রধান কারণ কী?

উত্তর:রিফাতের বসবাসের জায়গায় অর্থাত্ শহরে বায়ু দূষিত হওয়ার প্রধান কারণ যানবাহন ও কলকারখানায় জীবাশ্ম জ্বালানি পোড়ানো।

২২. দূষিত বায়ু কী?

উত্তর:যে বায়ুতে দূষিত গ্যাস, রাসায়নিক পদার্থ, ধুুলিকণা, ধোঁয়া অথবা দুর্গন্ধ ইত্যাদি মিশ্রিত অবস্থায় থাকে তাকে দুষিত বায়ু বলে।