মাহদী মো. সৌহার্দ্য রাফিক স্পন্দন, শিক্ষার্থী
হাতীবান্ধা এস.এস.সরকারি মডেল উচ্চ বিদ্যালয়
ভৌত রাশি এবং পরিমাপ
২৫. একক কাকে বলে?
উত্তর:যে আদর্শ পরিমাপের সাথে তুলনা করে কোনো ভৌত রাশিকে পরিমাপ করা হয় তাকে একক বলে।
২৬. S.I. একক কী?
উত্তর:এককের আন্তর্জাতিক পদ্ধতিকে সংক্ষেপে S.I. একক বলা হয়।
২৭. ভৌত বিজ্ঞান কী?’
উত্তর:জড় পদার্থ এবং তাদের গঠন বৈশিষ্ট্য নিয়ে বিজ্ঞানের যে অংশে আলোচনা ও পর্যালোচনা করা হয়, তাকে ভৌত বিজ্ঞান বলা হয়।
২৮.পিচ কাকে বলে?
উত্তর:স্ক্রু গজের টুপির সাহায্যে বৃত্তাকার স্কেলটি একবার ঘোরালে রৈখিক স্কেল বরাবর যে দৈর্ঘ্য অতিক্রম করে তাকে যন্ত্রের পিচ বলে।
২৯. ভার্নিয়ার স্কেল কী?
উত্তর:যে যন্ত্রের সাহায্যে মিলিমিটারের ভগ্নাংশ পর্যন্ত দৈর্ঘ্য সূক্ষ্মভাবে মাপা যায় তাকে ভার্নিয়ার স্কেল বলে।
