কাদায় পড়ে দাদা

আপডেট : ০৪ জুলাই ২০২১, ২০:১০

এই সময়ের ছড়া 

সাঈদুর রহমান লিটন

ঝম ঝমিয়ে বৃষ্টি পড়ে

পথের মাঝে কাদা,

চায়ের টানে বাইরে যেয়ে

পিছলে পড়ে দাদা।

 

সাদা জামায় কাদা জড়ায়

মাটির রঙে দাঁড়ি,

চশমা পড়ে একটু দূরে

কেমনে যাবে বাড়ি।

 

ঠক ঠকিয়ে লাঠির ভরে

আবার ওঠে যেই,

পায়ের দিকে তাকিয়ে দেখে

পায়ের চটি নেই।

 

দাদির ভয়ে দাদা যখন

কাঁপছে থরোথর,

বুকের মাঝে উঠছে যেনো

কাল বোশেখি ঝড়।

 

বৃষ্টি দিনে পায়ের চটি

রাখলো কার কাছে?

কাদায় মাখা গায়ের জামা

জবাব কি তার আছে!

 

 

০