করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় তৎপর জম্বু-কাশ্মির সরকার

আপডেট : ০৪ জুলাই ২০২১, ২০:১৯

করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউ মোকাবিলায় অবকাঠামোগত ও শিশুদের যত্নের ব্যাপারে বেশকিছু ব্যবস্থা গ্রহণ করেছে জম্বু-কাশ্মির সরকার। 

ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া ব্লুমসের বরাতে জানা যায়, কাশ্মিরের মুখপাত্র অধ্যাপক ড. মীর মোশতাক বলেছেন, তারা ইতিমধ্যে সম্ভাব্য তৃতীয় ঢেউয়ের জন্য সমস্ত হাসপাতালের স্বাস্থ্যসেবা কর্মীদের প্রশিক্ষণ দিয়েছে।

J&K Govt ramping up infrastructure, child care to tackle possible 3rd Covid  wave | Indiablooms - First Portal on Digital News Management

তিনি আরো বলেন, কোভিড ১৯ এর প্রত্যাশিত তৃতীয় তরঙ্গের পরিপ্রেক্ষিতে আমরা নতুন পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট, নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটের যাত্রা শুরু করেছি এবং জেলা ও উপ-জেলা হাসপাতাল গুলোকে গুণগত দিক থেকে আরো এগিয়ে নিয়ে এসেছি।

এছাড়াও পুলওয়ামা জেলা হাসপাতালে শয্যাযুক্ত আইসিইউ এবং ৩০ শয্যা বিশিষ্ট পেডিয়াট্রিক ওয়ার্ড চালু করা হয়েছে। ডিএইচ পুলওয়ামার জন্য তারা একই সরঞ্জাম ও দক্ষ জনশক্তি সংগ্রহের প্রক্রিয়াধীন রয়েছে।

ইত্তেফাক/এএইচপি