ঈদ অনুষ্ঠান নির্মাণের জন্য এফটিপিও কর্তৃপক্ষ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছ থেকে শর্ত সাপেক্ষে শুটিংয়ের অনুমতি নিয়েছে। এই শর্তের মধ্যে ছিল স্বল্প পরিসরে শুটিং বাড়ির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে শুটিং করা। আমরা খবর পেয়েছি, অল্পসংখ্যক নির্মাতা কঠোর লকডাউন উপেক্ষা করে উন্মুক্ত স্থানে শুটিং করছেন। তাদের অবিলম্বে ইনডোরে শুটিং করতে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার যেখানে করোনা রোধে সতর্কতার সঙ্গে কাজ করছে, সেখানে এমন কর্মকাণ্ডে সমাজ ও রাষ্ট্রের কাছে শিল্পী-কলাকুশলীদের ভাবমূর্তি মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে।
নিয়ম না মেনে শুটিং করা প্রসঙ্গে নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ
