ঠাকুরগাঁও প্রতিনিধি
করোনার প্রভাব পড়েছে ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী সূর্য্যপুরী আমের বাজারে। এতে বিপাকে পড়েছে জেলার আম ব্যবসায়ীরা। দেশের অন্য কোথাও এ আম হয় না বলে বিশেষ চাহিদা রয়েছে। কিন্তু ঠাকুরগাঁওয়ের স্থানীয় বাজারগুলোতে এবার সূর্য্যপুরী পাকা আম বিক্রি হচ্ছে ১০ টাকা কেজি দরে। ব্যবসায়ী লতিফ ও কামাল জানান, করোনার কারণে বাইরে থেকে আম কিনতে কেউ আসছে না। বিক্রি না হওয়ায় আম নষ্ট হয়ে যাচ্ছে। জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান জানান, ব্যবসায়ী ও বাগানমালিকদের অনলাইন মাধ্যম ব্যবহারের পরামর্শ দেওয়া ছাড়া আর কিছু বলার নেই। তারা কারিগরি সহায়তা চাইলে দেওয়া হবে।
