রেজন খালে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার

আপডেট : ০৪ জুলাই ২০২১, ২১:২৭

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

মির্জাপুরের ফতেপুর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বহনতলী-মুশুরিয়াঘোনা রেজন খালের ওপর বাঁশের সাঁকোটি মরন ফাঁদে পরিণত হয়েছে। ১০-১২টি গ্রামের মানুষ ঝুঁকি নিয়ে সাঁকো দিয়ে পারাপার হচ্ছেন। ফতেপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রউফ মিয়া জানান, এ ইউনিয়নের মুশুরিয়াঘোনা, নিচিনপুর, বহনতলীসহ ১০-১২টি গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি ঐ খালের ওপর একটি পাকা ব্রিজ নির্মাণের। একটি পাকা ব্রিজ না থাকায় তারা ইউনিয়ন পরিষদের সঙ্গে সরাসরি যোগাযোগ থেকে বিচ্ছিন্ন। উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, এমপি ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করে ঐ খালের ওপর পাকা ব্রিজ নির্মাণের ব্যবস্থা করা হবে।