দিনাজপুরে ক্রেতাশূন্য ফলের দোকান!

আপডেট : ০৪ জুলাই ২০২১, ২১:২৯

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের তৃতীয় দিন রবিবার দিনাজপুরের ফুটপাতের মৌসুমী ফলের দোকানগুলো ক্রেতাশূন্য ছিল। ফলে ক্রেতার অভাব আর ফল পচনের কারণে ক্ষতির মুখে পড়েছে বেশির ভাগ মৌসুমী ফল ব্যবসায়ী। বীরগঞ্জ পৌর শহরের বলাকা মোড়ের আম ব্যবসায়ী মো. আইয়ুবুল ইসলাম জানান, ১ হাজার ৫০০ টাকা মণ দরে হাড়িভাঙ্গা আম নিয়ে বসেছি। কিন্তু লকডাউনের কারণে ক্রেতা না থাকায় বিক্রি নেই। লকডাউনের এই তিন দিনে অনেক আম পচে গেছে। তাই লাভের আশা ছেড়ে দিয়ে এখন আসল টাকা তুলতে কম দামে আম বিক্রি করতে হচ্ছে।