পাবনা প্রতিনিধি
র্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে ৭৭ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ দুই জনকে আটক করেছে। শনিবার রাত ১০টার দিকে পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে র্যাব সদস্যরা পাবনা-ঈশ্বরদী মহাসড়কের পাবনা শহরের অদূরে গাছপাড়া এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৭৭ কেজি গাঁজা উদ্ধার এবং মিজানুর ও জয়নালকে আটক করে র্যাব। পরে তাদের পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়। পাবনা সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, গাঁজাসহ আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
