বড়াইগ্রামে নদী থেকে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

আপডেট : ০৪ জুলাই ২০২১, ২১:৩০

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা 

বড়াইগ্রামে বড়াল নদী থেকে রুবেল হোসেন রব্বেল (২৬) নামের এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে উপজেলার তিরাইল এলাকায় লাশটি পাওয়া যায়। নিহত রুবেল তিরাইল গ্রামের আবু হানিফ শেখের ছেলে। নিহতের স্বজনরা জানায়, রুবেল রবিবার ভোরে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। বেলা ১১টার দিকে স্থানীয়রা পাশের নদীতে তার বস্তাবন্দি ভাসমান লাশ দেখতে পান। এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রহিম জানান, নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।