নাটোর প্রতিনিধি
নাটোর সদর হাসপাতালে দিন দিন বেড়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। নাটোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ৬১৭ জনের। সংক্রমণের হার ২৮ দশমিক ৫২ ভাগ। মোট শনাক্ত ৪ হাজার ১০২ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৯৫১ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২ হাজার ৯১ জন। জেলায় মোট মৃত্যু হয়েছে ৬০ জন। নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান জানান, নাটোরে প্রতিদিনই করোনা রোগীর সংখ্যা বাড়ছে। রবিবারে শনাক্তের হার ছিল ২৮ দশমিক ৫২ শতাংশ। নাটোর সদর হাসপাতালের ৫০ বেডের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৮১ জন। তবে এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য যার যার অবস্থান থেকে সতর্ক থাকতে হবে। তার জন্য সবারই মুখে মাস্ক পড়তে হবে।
