লোকসানে নাজিরপুরের পোলট্রি খামারিরা

আপডেট : ০৪ জুলাই ২০২১, ২১:৩১

নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা

বারবার বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে লোকসানে পড়েছেন নাজিরপুরের পোলট্রি খামারিরা। উপজেলার দেউলবাড়ী ইউনিয়নের পোলট্রি খামারি দুলাল গাজী, সেলিম গাজীসহ অনেকে জানান, তাদের প্রত্যেকের খামারে ২-৩ হাজার করে মুরগি ছিল। ঘূর্ণিঝড় ও করোনা ভাইরাসের কারণে সব মুরগি মরে গেছে। প্রত্যেকে লাখ লাখ টাকা দেনায় পড়েছেন। নাজিরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সোহাগ বাবু জানান, ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত গরু পালনকারীদের প্রণোদনা দেওয়ার তালিকা করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পরবর্তী সময় পোলট্রি খামারিদের তালিকা করা হবে।