ঘোড়াশালে সড়ক থেকে দুই কিশোরের লাশ উদ্ধার

আপডেট : ০৪ জুলাই ২০২১, ২১:৩১

পলাশ (নরসিংদী) সংবাদদাতা

পলাশ উপজেলার ঘোড়াশাল-টঙ্গী মহাসড়ক থেকে অজ্ঞাত দুই কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১টার দিকে মহাসড়কের ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী কদমতলা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। মৃত একজনের বয়স ১২ ও অন্য জনের বয়স ১৪ বছর। রাতে স্থানীয়রা সড়কে লাশ দুটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম জানান, লাশগুলোর সঙ্গে সড়কে পড়ে থাকা দুর্ঘটনাকবলিত একটি বাইসাইকেলও উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তারা দুই জন বাইসাইকেলযোগে সড়ক দিয়ে যাচ্ছিল। ভারী কোনো যানবাহন চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।