চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীতে বালু উত্তোলনের সময় ড্রেজার মালিকসহ চার জনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে চৌহালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহিদ আল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। সে সময় ড্রেজার মালিক সাহেদ আলীসহ চার জনকে গ্রেফতার করে এনায়েতপুর থানায় এনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। চৌহালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহিদ আল হাসান জানান, অবৈধভাবে যমুনা থেকে বালু তুলতে দেওয়া হবে না। আবারও অভিযান চলবে।
