ঢাকা-আরিচা সড়কের সংস্কার-কাজ শেষ হবে কবে?

আপডেট : ০৪ জুলাই ২০২১, ২১:৩৬

বর্তমান সময়ে সড়ক দুর্ঘটনায় বিশেষ ভূমিকা রাখছে অসম্পূর্ণ সড়ক সংস্কার কাজ। সম্পূর্ণ কাজ শেষ না করেই কাজ বন্ধ করে দেওয়ায় সড়কে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। সম্প্রতি ঢাকা-আরিচা মহাসড়কে লেন বাড়ানোর জন্য সড়ক সংস্কার চলছে, খোঁড়াখুঁড়ি ও ভাঙা রাস্তার কারণে এই মহাসড়কে প্রতিদিনই ঘটছে ছোটখাট দুর্ঘটনা। সংস্কার কাজের ধীরগতির কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে মহাসড়কে চলাচলরত যাত্রীবাহী বাস, প্রাইভেটকার, মালবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহনকে। সুতরাং সড়ক সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে নজরদারি বাড়ানোর অনুরোধ জানাচ্ছি।

মো. রাজু আহমেদ

ঢাকা