খুলনা বিভাগের অন্যতম সুন্দর একটি জেলা মাগুরা। বাংলাদেশ সরকার ঘোষিত প্রথম নিরক্ষরতা মুক্ত জেলা হিসাবে সনদপ্রাপ্ত। শিক্ষা দীক্ষায় উন্নত হলেও আমাদের রয়েছে যাতায়াতের মারাত্মক সমস্যা। জেলাটির সদর থানার পলিতা বেরইল ইউনিয়ন ও শালিখা থানার বুনাগাতি ইউনিয়ন সংযোগ সড়ক প্রায় ১০ বছরের বেশি সময় ধরে সংস্কারের অবহেলায় চলাচলের অযোগ্য হয়ে গেছে। ২০১৯ সালে টেন্ডার পাশ হয়ে রাস্তা মেরামতের কাজ দেওয়া হয়। কিন্তু তারা রাস্তার দু'পাশ খনন করে ফেলে রেখে দিয়েছেন। যার দরুন এখন বর্ষা কালে একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক কোন প্রকার সুরাহ করা হচ্ছে না। তাই এই রাস্তার মাঝে বসবাস করা পাটোখালি গাংনী গ্রামের মানুষের জীবনের দুর্ভোগের শেষ নেই। রাস্তা ভাংগা হওয়ার জন্য গ্রামবাসির ব্যাবসা-বানিজ্যসহ সব কিছুতেই নানান দুর্ভোগ। তাই সংশ্লিষ্ট মহলের কাছে অনুরোধ, এই বিষয়ে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া হোক।
আতকিয়া আনজুম
পাটোখালি, মাগুরা
