মার্কেন্টাইল ব্যাংকের নতুন ভাইস চেয়ারম্যান

আপডেট : ০৪ জুলাই ২০২১, ২১:৩৭

 

সম্প্রতি মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ এস এম ফিরোজ আলম ও মো. আব্দুল হান্নানকে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে। তারা দুই জনই দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও ব্যাংকের উদ্যোক্তা পরিচালক। বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এস এম ফিরোজ আলম বেঙ্গল ট্রেডিং অ্যাসোসিয়েটস (টোকিও) এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের একজন উদ্যোক্তা ও সাবেক চেয়ারম্যান এবং পটুয়াখালীর কালাইয়ার ‘সাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতাল’-এর প্রতিষ্ঠাতা। এছাড়াও তিনি আর্থিক সেবা, ইলেকট্রনিক মিডিয়াসহ দেশে ও বিদেশে অনেক ব্যবসার সঙ্গে জড়িত।

বিশিষ্ট শিল্পপতি ও ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আব্দুল হান্নান ডেবস্টার অ্যাসোসিয়েটস লিমিটেড ও মুরাদ অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান। এছাড়াও তিনি কয়েকটি গার্মেন্ট ও বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত। তিনি শিক্ষা, চিকিত্সা ও সমাজসেবায় একজন নিবেদিত কর্মী। —প্রেস বিজ্ঞপ্তি