বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) ও মেলার সহযোগী আয়োজক চান চাও ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে আজ সোমবার থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী আইপিএফ অনলাইন এক্সপো ২০২১। বাংলাদেশসহ ২০টি দেশ এই মেলায় অংশ নিচ্ছে। বিদেশি স্টল ৩০০ এবং দেশি স্টল ১৫০টি। মেলায় প্লাস্টিক খাতের নতুন নতুন মেশিনারিজ, অত্যাধুনিক পণ্য সামগ্রী ও বিভিন্ন ধরনের কাঁচামাল প্রদর্শিত হবে। ইতোপূর্বে ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানের মাধ্যমে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি মেলার উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি এবং বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও আরটিভির ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। বিপিজিএমইএ সভাপতি সামিম আহমেদ বলেছেন, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল রাখা এবং আগামী চ্যালেঞ্জ মোকাবিলায় এই প্রথম দেশে অনলাইন ফেয়ার আয়োজন করা হয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি
