স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের স্মারক ক্রেডিট কার্ড চালু

আপডেট : ০৪ জুলাই ২০২১, ২১:৩৭

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উপলক্ষ্যে সীমিত সংস্করণে স্ট্যান্ডার্ড চার্টার্ড প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড চালু করেছে। সক্রিয় হওয়া প্রতিটি কার্ডের জন্য ব্যাংক মুক্তিযুদ্ধ জাদুঘর তহবিলে অনুদান দেবে এবং কার্ডধারীরা জাদুঘরের দাতাদের তালিকায় তাদের নাম নিবন্ধিত করার এবং অন্যান্য বিশেষ সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে। এই স্মারক ক্রেডিট কার্ড স্বাধীনতার উদ্যাপন এবং স্বাধীন বাংলাদেশের ৫০ বছরের অর্জনকে স্মরণ করে প্রচলিত করা হচ্ছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, ‘স্মারক কার্ডটি অসংখ্য মুক্তিযোদ্ধার ঐতিহাসিক কৃতিত্বের প্রতি আমাদের কৃতজ্ঞতা, সংহতি এবং গর্বের প্রকাশ, যাদের নিঃস্বার্থ আত্মত্যাগ বাংলাদেশের স্বপ্নকে সম্ভব করে তুলেছিল। মুক্তিযুদ্ধ জাদুঘরের সঙ্গে অংশীদার হতে পেরে আমরা কৃতজ্ঞ। এটা এমন একটি সংস্থা যা আমাদের মুক্তিযুদ্ধের আদর্শ এবং স্মৃতি সংরক্ষণে এক অপরিহার্য ভূমিকা পালন করছে।’ —প্রেস বিজ্ঞপ্তি