ফটো ক্যাপশন

আপডেট : ০৪ জুলাই ২০২১, ২১:৩৮

সরকারি কর্মচারীদের ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে ইসলামী শরিআহ্ মোতাবেক বাড়ি ও ফ্ল্যাট নির্মাণে বিনিয়োগ প্রদানসংক্রান্ত এক সমঝোতা স্মারক অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এখলাছুর রহমান ও ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা চুক্তিতে স্বাক্ষর করেন

০০০

কিংস কনফেকশনারী (বাংলাদেশ) পিটিই লি.-এর একটি আউটলেট সম্প্রতি ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলের আদমজী কোর্টে উদ্বোধন করা হয়। আউটলেটের উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. শামীম মিয়া। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন

০০০

প্রযুক্তিনির্ভর লজিস্টিক সেবা প্রতিষ্ঠান পেপারফ্লাই ডেলিভারি পার্টনার হিসাবে সমপ্রতি চুক্তিবদ্ধ হয়েছে লালসবুজ ডটকমের সাথে। লালসবুজ ডটকমের চেয়ারম্যান সদরুদ্দিন ইমরান এবং পেপারফ্লাইয়ের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান বিপণন কর্মকর্তা রাহাত আহমেদ এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছেন। এ সময় পেপারফ্লাইয়ের জিএম সেলস সাজ্জাদুল ইসলাম ফাহমিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন