যুবলীগ নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আপডেট : ০৫ জুলাই ২০২১, ০০:০৫

ময়মনসিংহের গফরগাঁওয়ের শিবগঞ্জ বাজার এলাকায় প্রকাশ্যে যুবলীগ নেতা মতিউর রহমান মোহনকে (৩২) কুপিয়ে হাত-পা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

মতিউর রহমান মোহন উপজেলার পাঁচুয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি রাওনা ইউনিয়নের যুবলীগ নেতা।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মতিউর রহমান মোহন রবিবার বিকাল পাঁচটার দিকে বাড়ি থেকে উপজেলার দীঘা গ্রামে শ্বশুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। সাথে ছিল তার চাচাতো ভাই কাঞ্চন মিয়া (৩০)। শিবগঞ্জ বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনি এলাকায় মোটরসাইকেলে যাওয়ার সময়ে দুইজন দুর্বৃত্ত (একজন কালো মুখোশ পড়া ছিল) মোহনের পথ আটকায়। এক পর্যায়ে ধারালো অস্ত্র (রামদা) দিয়ে মোহনকে কোপাতে থাকে। মোহনকে এক পর্যায়ে মোহনকে টেনে হেঁচড়ে মোটরসাইকেল থেকে নামিয়ে কুপিয়ে হাত-পা কেটে পালিয়ে যায়। 

সঙ্গে থাকা কাঞ্চন মিয়া মোহনকে বাঁচাতে গেলে মারধর করে দুুর্বৃত্তরা।  এ সময় গফরগাঁও-ভালুকা সড়কের শিবগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অসংখ্য মানুষ ও অন্যান্য যানবাহন চলাচল করলেও কেউ বাঁচাতে এগিয়ে আসেনি। 

No description available.

প্রায় ১৫/২০ মিনিট এভাবে পড়ে থাকার পর খবর পেয়ে গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার ঘটনাস্থলে এসে মোহনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

মোহনের পিতা আব্দুস ছাত্তার (৬০) বলেন, আমার ছেলের কোনো শক্র ছিল না। আমার একমাত্র ছেলেকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এ বিষয়ে গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার বলেন, এ খুনের ঘটনায় বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

ইত্তেফাক/এনএ