সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জ টানবাজার সুইপার কলোনি থেকে অবৈধ মাদক বিক্রির দায়ে তিন যুবককে গ্রেফতার করে র্যাব-১১। গ্রেফতারকৃত মো. রাসেল, সঞ্জু দাশ ও অভিনন্দি শনিবার রাতে হরিজন সমাজ সংঘের সামনে পাকা রাস্তার ওপর অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করছিল। এ সময় তাদের কাছ থেকে ৩৯ পুরিয়া হেরোইন ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী রবিবার সকালে এ তথ্য জানান। তিনি জানান, আসামিদের বাড়ি ভিন্ন জেলায় হলেও তার দীর্ঘদিন যাবত্ নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ ও এর আশপাশের এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হেরোইন ও গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহের কাজে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
