স্পোর্টস ডেস্ক
দেশের হয়ে বিশ্বকাপ খেলাটা যে কোনো ক্রিকেটারের কাছেই বড় পাওয়া। স্টিভেন স্মিথ অবশ্য টি-২০ বিশ্বকাপের চেয়ে অ্যাশেজের অবস্থানই উপরে। টেস্টের পুরোনো দ্বৈরথের জন্য প্রস্তুত থাকতে প্রয়োজনে বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতেও রাজি সময়ের অন্যতম সেরা এ ব্যাটসম্যান।
বাঁ-হাতের কনুইয়ের চোটে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ সফরে নেই স্মিথ। ধীরে ধীরে সেরে উঠছেন তিনি। অক্টোবরে বিশ্বকাপ, বছরের শেষ দিকে অ্যাশেজ। স্মিথের চোখ অবশ্য অ্যাশেজেই রয়েছে।
সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়াকে স্মিথ বলেছেন, ‘টি-২০ বিশ্বকাপের আগে এখনো কিছুটা সময় আছে। আমি এই মুহূর্তে সঠিক পথেই (সেরে ওঠার ক্ষেত্রে) আছি। সময় লাগছে, তবে আমি ঠিকভাবেই এগোচ্ছি। এটা নিশ্চিত যে, টি-২০ বিশ্বকাপে আমি খেলতে চাই। তবে আমার কাছে, টেস্ট ক্রিকেট মূল লক্ষ্য। যদি সেজন্য বিশ্বকাপে অংশ না নিলে ভালো হয়, তাহলে আমরা তাই করব। তবে আশা করছি, ঐ পথে যেতে হবে না।’
