পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের দল ঘোষণা

আপডেট : ০৪ জুলাই ২০২১, ২১:৫৬

স্পোর্টস ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পর ঘরের মাঠে উপমহাদেশের আরেক দল পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড। সিরিজের জন্য দল ঘোষণা করেছে ইসিবি। শ্রীলঙ্কার বিপক্ষে খেলা দলটাই অপরিবর্তিত রেখেছে ইংলিশরা। সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৮, ১০ ও ১৩ জুলাই।

ইংল্যান্ড ওয়ানডে দল: ওয়েন মর্গ্যান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, জেসন রয়, জো রুট, স্যাম বিলিংস, মইন আলি, স্যাম কারান, ডেভিড উইলি, টম কারান, আদিল রশিদ, মার্ক উড, লিয়াম লিভিংস্টোন, ক্রিস ওকস, লিয়াম ডসন, জর্জ গার্টন, টম ব্যান্টন।