বর্ষার আগে এই খাড়িটি (এক ধরনের জলাধার) শুকনা ছিল। এখন ভরা আষাঢ়ে পানিতে টইটম্বুর। বৃষ্টিতে খাড়িতে পোনা শিকারে নেমেছেন স্থানীয়রা। এসব পোনা ধরে রাখা হচ্ছে নেটের জালে। রুই, বোয়ালসহ বিভিন্ন মাছের পোনা বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৫০ টাকা কেজি। খাড়িতে পোনা ও ডিম ধরা নিষেধ থাকলেও তা কেউ মানছেন না। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কদমশহরের জামদহ থেকে তোলা ছবি —আজাহার উদ্দিন