জয়পুরহাট সংবাদপত্র এজেন্ট আজিমের ইন্তেকাল

আপডেট : ০৪ জুলাই ২০২১, ২২:০০

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট সংবাদপত্র হকার্স ইউনিয়নের ক্যাশিয়ার ভাই ভাই সংবাদপত্র এজেন্টের স্বত্বাধিকারী ও আজিম বুক স্টোরের মালিক আজিম উদ্দিন আজিম (৪২) গতকাল রবিবার বিকালে হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে হূদেরাগে ভুগছিলেন। শনিবার রাতে জয়পুরহাট শহরের প্রফেসর পাড়ার নিজ বাসভবনে হঠাত্ অসুস্থ হয়ে পড়লে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এখানে অবস্থার অবনতি হলে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। দিনাজপুর জেলার কালিতলা এলাকায় জন্মগ্রহণ করলেও আজিম ছোট বেলা থেকে জয়পুরহাটে বসবাস করেন এবং সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্য হিসাবে দৈনিক ইত্তেফাকসহ বিভিন্ন সংবাদপত্র বিক্রি করতেন। পাশাপাশি তিনি সংবাদপত্র এজেন্ট ও স্থানীয় মার্কেটে আজিম বুক স্টোর নামে একটি ব্যাবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলেন। রবিবার বাদ-এশা কালিতলা সরদারপাড়ায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় বলে জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ বাবু জানান।