চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রয়াত অধ্যাপক ড. মোহাম্মদ আলীর সহধর্মিণী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. খালেদা হানুম (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি গতকাল রবিবার ভোর ৪টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। তিনি এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খলিলুর রহমানসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি গভীর শোক প্রকাশ করেছেন। গত ২৪ জুন অধ্যাপক ড. মোহাম্মদ আলী ইন্তেকাল করেন।
