করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড হরিতলা এলাকার প্রফুল্ল কর্মকার (৭০) গত শনিবার কুষ্টিয়া সদর হাসপাতালে মারা যান। তার পরিবার লাশটি মিরপুর উপজেলার চিথলিয়া ইউপির গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রেখে দেয়। স্থানীয় শ্মশান কর্তৃপক্ষ চাবি রেখে চলে গেলেও আত্মীয়স্বজন কেউ শেষকৃত্য না করায় গতকাল রবিবার সকালে স্থানীয় যুবক রাজিব, সুমন খান, সলেমান, রাজিব, রুবেল তাকে মিরপুর পৌর মহাশ্মশানে সমাহিত করে বলে জানা গেছে। তার পরিবারের দুই ছেলেসহ স্ত্রীও করোনা পজিটিভ।
