ব্রাজিলের প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভ, পদত্যাগ দাবি

আপডেট : ০৫ জুলাই ২০২১, ০০:৩১

ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনেরোর বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীরা তার পদত্যাগের দাবি করেছেন। এর ফলে দেশটিতে টিকাদান কার্যক্রম ধীরগতিতে চলছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই বিক্ষোভ অব্যাহত রেখেছেন বিক্ষোভকারীরা। তারা প্রেসিডেন্টের পদত্যাগের দাবির সঙ্গে সঙ্গে আরো টিকা আনার দাবিও জানিয়েছেন। এদিকে ভারত থেকে টিকা কেনায় অনিয়মের অভিযোগে প্রেসিডেন্ট বলসোনেরোর বিরুদ্ধে তদন্ত কমিটি করার অনুমতি দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারক। অনিয়মের তথ্য-প্রমাণ ইতিমধ্যে সিনেট কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে। আগামী ২৪ জুলাই বিক্ষোভ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও টিকা কেনায় অনিয়মের তথ্য পাওয়ায় বিক্ষোভ এগিয়ে আনা হয়। শনিবার দেশ জুড়ে বড় ধরনের বিক্ষোভ হয়। —রয়টার্স