কান্দাহারসহ আফগানিস্তনের এক তৃতীয়াংশ তালেবানের দখলে

আপডেট : ০৫ জুলাই ২০২১, ০০:৫৫

কান্দাহারসহ আফগানিস্তানর এক তৃতীয়াংশ জেলা তালেবানের দখলে। কান্দাহার আফগানিস্তানের প্রধান বাণিজ্যিক কেন্দ্র যা আগে তাদের পুরাতন দুর্গ ছিল। শনিবার রাতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে শহরটির নিয়ন্ত্রণ নেয় তালেবান। ২৪ ঘণ্টায় তালেবান আরও ১৩টি জেলা নিজেদের দখলে নেয় বলে কর্মকর্তারা জানিয়েছেন। এ নিয়ে দেশটির ৪২১ টি জেলার মধ্যে এক তৃতীয়াংশের নিয়ন্ত্রণ নিল তালেবান। আফগান সৈন্যরা প্রতিবেশি তাজিকিস্তানে পালিয়ে গেছে। দেশটি থেকে বিদেশি সৈন্য চলে যাওয়ার মধ্যেই তালেবান আবার শক্তিশালী হয়ে উঠছে। -আলজাজিরা