অস্ত্রোপচারের পর সুস্থ আছেন পোপ

আপডেট : ০৫ জুলাই ২০২১, ১৮:২৫

বেশ কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। শেষ পর্যন্ত রবিবার (৪ জুলাই) প্রার্থনার পরপরই স্থানীয় সময় সন্ধ্যায় রোমের গেমেলি ইউনিভার্সিটি হাসপাতালে অস্ত্রোপচার হয় পোপ ফ্রান্সিসের। অস্ত্রোপচারের পর সুস্থই রয়েছেন ৮৪ বছর বয়সি খ্রিস্টান ধর্মগুরু। এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা।

ভ্যাটিকান সিটির মুখপাত্র মাত্তেও ব্রুনি এক বিবৃতিতে জানান, ২০১৪ সালে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চিকিৎসার জন্য হাসপাতালে ভরতি হয়েছেন পোপ ফ্রান্সিস। তবে অপারেশনের পর সুস্থ রয়েছেন পোপ। যদিও এই অপারেশন আচমকা বা জরুরি ভিত্তিতে করা হয়নি। বরং বেশ কিছুদিন আগে থেকেই নির্ধারিত ছিল। তবে এই অপারেশনের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ব্রুনি। পোপকে কতদিন হাসপাতালে থাকতে হবে সে বিষয়েও কিছু বলেননি।

Pandemic has revealed how often human dignity is ignored, pope says -  Catholic News Service

পোপের বৃহদান্ত্রে ‘সিম্পটোম্যাটিক ডাইভার্টিকুলার স্টেনোসিস’-এর জন্য অপারেশন করা হয়েছে বলে জানা যায়। এই অসুখে কোলন সঙ্কুচিত হয়ে যায়। ১০ মেডিক্যাল সদস্যের একটি দল এই অস্ত্রোপচারে অংশ নিয়েছেন বলে জানানো হয়েছে। ব্যথার পাশাপাশি এই অসুখের কারণে বমি, প্রদাহ এবং অন্ত্রে অসুবিধা দেখা দেয়। বয়স্কদের মধ্যে এসব সমস্যা আরও বেশি দেখা দেয়। পোপ ফ্রান্সিস বেশ কিছুদিন ধরেই এই অসুখে ভুগছিলেন।

ইত্তেফাক/এএইচপি