সিরাজগঞ্জ ইকোনমিক জোনের জন্য জমি অধিগ্রহণ করায় জমি মালিকদের মধ্যে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে বেলকুচি উপজেলায় আনুষ্ঠানিক ভাবে চেক বিতরণ করেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা। একশ জন কৃষকের মধ্যে মোট ৮ কোটি টাকার চেক বিতরণ করা হয়।
ভূমি অধিগ্রহণ করা উপজেলার বেড়া খাড়ুয়া, খাস বড় শিমুল, চক বয়ড়া, বয়ড়া মাসুম গ্রামের কৃষদের মাঝে চেক বিবরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ইকোনমিক জোন লিমিটেডের পরিচালক শেখ মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইফতেখারুল ইসলাম শামীম, বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ, সহকারি কমিশনার (ভূমি) মোছা. আফসানা ইয়াসমিন প্রমুখ।
আরো পড়ুন: ‘বাড়াবাড়ি করলে ট্রাম্পের রক্ত ঝরবে’, হুমকি মাদুরোর
শেখ মনোয়ার হোসেন জানান, ‘ভূমি অধিগ্রহণ বাবদ বারোশ জন আবেদন করেছেন। এর মধ্যে ১১৬ জনকে আগে এবং আজ একশ জনকে ৮ কোটি টাকা অনুদান দেওয়া হলো। আগামী তিন বছরের মধ্যে ইকোনমিক জোন পূর্ণাঙ্গ রূপ পাবে। এখানে লক্ষাধিক মানুষের কাজের সুযোগ হবে। গ্রাম পরিণত হবে শহরে।’
ইত্তেফাক/অনি
