উদ্দীপকটি লক্ষ করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।
ক. C3 উদ্ভিদ কী?
খ. গ্লাইকোলাইসিস বলতে কী বোঝায়?
গ. উদ্ভিদ দেহে ‘Y’ কীভাবে তৈরি করা হয় ব্যাখ্যা করো।
ঘ. ‘X’ এর অনুপস্থিতি উপরোক্ত বিক্রিয়াটিতে কী প্রভাব ফেলতে পারে? তোমার মতামত দাও।
উত্তর:
ক. যে সব উদ্ভিদে ক্যালভিন চক্র বা C3 গতিপথ সংঘটিত হয়, তাদের C3 উদ্ভিদ বলে।
খ. কোষের সাইটোপ্লাজমে শ্বসনের যে পর্যায়ে এক অণু গ্লুকোজ ( C6H12O6 ) বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে দুই অণু পাইরুভিক এসিডে পরিণত হয়, তাকে গ্লাইকোলাইসিস বলে।এ প্রক্রিয়ায় চার অণু ( ATP) যার দুই অণু খরচ হয়ে যায় এবং দুই অণু ( NADP+H+ ) উত্পন্ন হয়। এ প্রক্রিয়ার জন্য কোনো অক্মিজেনের প্রয়োজন পড়ে না। তাই গ্লাইকোলাইসিস সবাত ও অবাত উভয় শ্বসনেরই প্রথম পর্যায়।
গ. উদ্ভিদ দেহে ‘Y’ হলো শর্করা। শর্করা কীভাবে তৈরি হয় তা নিচে ব্যাখ্যা করা হলো।
সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলো ও ক্লোরোফিলের উপস্থিতিতে CO2 ও H2O এর রাসায়নিক বিক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি হয় এবং O2 নির্গত হয়। প্রক্রিয়াটি আলোকনির্ভর ও আলোক নিরপেক্ষ এই দুইটি পর্যায় সম্পন্ন হয়। আলোকনির্ভর পর্যায়ে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এ প্রক্রিয়ায় ATP ও NADPH এবং H+ উত্পন্ন হয়। আলোর উপস্থিতিতে ক্লোরোফিল অণু থেকে ইলেকট্রন উিক্ষপ্ত হয় এবং বিভিন্ন বাহকের মধ্য দিয়ে পূর্বের ক্লোরোফিল অণুতে পৌঁছায়। এ সময় ATP তৈরি হয় । আবার অচক্রীয় পথে NAPH2 তৈরি হয় । সালোকসংশ্লেষণের আলোক পর্যায়ের অচক্রীয় পথে H2O - এর সালোক বিভাজন ঘটে এবং সেখান থেকে O2 নির্গত হয়। অন্য দিকে আলোক নিরপেক্ষ পর্যায়ে উত্পন্ন ATP ও NADPH2 এর সাহায্যে CO2 বিজারিত হয়ে শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজ তৈরি হয়।
ঘ. উদ্দীপকের ‘X’ আলো। আর ‘Y’ হলো গ্লুকোজ এবং প্রক্রিয়াটি সালোকসংশ্লেষণ। আলোর অনুপস্থিতি সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার উপর যে প্রভাব ফেলবে নিচে তা আলোচনা হলো।
সালোকসংশ্লেষণ প্রক্রিয়া দুইটি ধাপে সম্পন্ন হয়-
১. আলোক নির্ভর পর্যায় ও ২. আলোক নিরপেক্ষ বা অন্ধকার পর্যায়। আলোক নির্ভর পর্যায়ের জন্য আলো অপরিহার্য। এ পর্যায়ে ATP এবং NADHP+H+ উত্পন্ন হওয়ার মাধ্যমে সৌর শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার আলোক পর্যায়ে পাতার ক্লোরোফিল অণু আলোক রশ্মিও ফোটন কণা শোষণ করে ্এবং শোষণকৃত ফোটন হতে শক্তি সঞ্চয় করে ADP এর সাথে অজৈব ফসফেট মিলিত হয়ে ATP তৈরি করে। আবার সূর্যালোক ও ক্লোরোফিলের সহায়তায় পানি বিয়োজিত হয়ে অক্সিজেন (O2 ), হাইড্রোজেন ( H2 ) এবং ইলেকট্রন ( e- ) উত্পন্ন হয়। ইলেকট্রন ADP কে বিজারিত করে NADPH +H+ উত্পন্ন হয়। এভাবে ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় উত্পন্ন ATP এবং NADPH +H+ কেই বলা হয় আত্তীকরণ শক্তি। অন্য দিকে অন্ধকার পর্যায়ে আলোর প্রত্যক্ষ প্রয়োজন পড়ে না। কিন্তু আলোক পর্যায়ে উত্পন্ন ATP এবং NADPH +H+ ছাড়া গাছের খাদ্য তৈরি হবে না। অর্থাত্ আলো ছাড়া ATP এবং NADPH +H+ উত্পন্ন সম্ভব নয়। উক্ত আলোচনা থেকে বলা যায়, X অর্থাত্ আলোর অনুপস্থিতিতে উদ্দীপকের বিক্রিয়াটি ঘটবে না এবং উদ্ভিদের সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি বন্ধ হয়ে যাবে।
