পদার্থের অবস্থা
১. পদার্থ কী?
উত্তর:পদার্থ হলো এমন এক বস্তু যার ভর ও আয়তন আছে এবং বল প্রয়োগে বাধা প্রদান করে।
২. আন্তঃআনবিক শক্তি কাকে বলে?
উত্তর:যে শক্তির প্রভাবে পদার্থের অভ্যন্তরের অণুসমূহ পরস্পরকে আকর্ষণের মাধ্যমে আবদ্ধ থাকে, তাকে আন্তঃআনবিক শক্তি বলে।
৩. কণার গতিতত্ত্ব কাকে বলে?
উত্তর:আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকেই কণার গতিতত্ত্ব বলে।
৪. পদার্থের কোন অবস্থার কণা অধিকতর গতিশীল?
উত্তর:গ্যাসীয় অবস্থার কণা।
৫. কোন তত্ত্ব হতে বিভিন্ন অবস্থার কণার গতি বিষয়ে জানা যায়?
উত্তর:কণার গতিতত্ত্ব হতে।
