অনাহারি ও ক্ষুধার্ত শিশুদের মাঝে খাবার বিতরণ করলো ঢাকা ক্লাব

আপডেট : ০৫ জুলাই ২০২১, ২০:৫০

মহামারির কারণে ঢাকা ক্লাবের সদস্যরা রাজধানীর একটি সামাজিক সংস্থা ‘লিজার মেহমান খানা’ এর সহযোগিতায় অনাহারি মানুষ ও ক্ষুধার্ত শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে। 

সোমবার ( ৫ জুলাই) রায়ের বাজার বধ্যভূমি এলাকায় ঢাকা ক্লাবের পক্ষ থেকে এই খাদ্য বিতরণ করা হয়। বাংলাদেশে বিরাজমান মহামারির কারণে ঢাকা ক্লাবের সদস্যরা তাদের সামাজিক দায়িত্ব থেকে এই মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন। 

                      

খাবার বিতরণ অনুষ্ঠানে ক্লাবের সভাপতি খন্দকার মশিউজ্জামান (রোমেল), পরিচালনা পর্ষদের সদস্য আহমেদ আশকারি, মোহাম্মদ আলী দ্বীন, আবু মুহাম্মদ সাদাত (অমি), মৃণাল কান্তি দাস, সিএসআর কমিটির উপদেষ্টা শ্যামল দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এসআই