স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হেফাজতের আমির বাবুনগরী

আপডেট : ০৫ জুলাই ২০২১, ২২:৩১

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করতে তার বাসায় গেছেন হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরীসহ সংগঠনটির অন্য নেতারা।

সোমবার (৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে কালো রংয়ের একটি প্রাইভেটকারে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় পৌঁছান।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আজ চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছেন জুনায়েদ বাবুনগরী। তার সঙ্গে আছেন মাওলানা নুরুল ইসলাম, খাদেম মো. সুফী ও খাদেম নাঈম জুনাইয়েদ।  

No description available.

সাক্ষাৎকালে কওমি মাদরাসা খুলে দেওয়া, হেফাজত নেতাকর্মীদের মুক্তি, মামলার বিষয়ে আলোচনা করবেন বলে নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে। 

ইত্তেফাক /কেএইচ/ইউবি