হংকংয়ের রাস্তায় বন্দুক হাতে রদ্রিগো দুতের্তে ও কিম জং উন!

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২৭

বন্দুক হাতে হংকংয়ের রাস্তায় ঘুরছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। বন্দুক হাতেই পথচারীদের সঙ্গে হাত মেলাচ্ছেন ও ছবি তোলার জন্য পোজ দিচ্ছেন এই দুই প্রভাবশালী নেতা। এমনকি রাস্তার পাশের রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া করতেও দেখা গেছে তাদের।

রদ্রিগো দুতের্তে ও কিম জং উনের এমন কিছু ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিতে রদ্রিগো ও কিমকে দেখা গেলেও তারা আসলে একই রকম বেশে আসা ক্রিসেনসিও এক্সট্রিম ও হাওয়ার্ড এক্স। হংকংয়ের মধ্যাঞ্চলের একটি চার্চের অনুষ্ঠানে রদ্রিগো ও কিমের বেশে গিয়ে সবাইকে চলকে দেন ক্রিসেনসিও ও হাওয়ার্ড। তাদের মধ্যে হাওয়ার্ড একজন রাজনৈতিক সমালোচক হিসেবে সুপরিচিত।

হংকংয়ের ওই চার্চের অনুষ্ঠানের আগে একটি রেস্টুরেন্টে রদ্রিগো ও কিমের বেশে পৌঁছান এই দুইজন। সেখানে তাদের শুভেচ্ছা জানান কর্মচারী এবং অন্যান্য উৎসুক মানুষ। এ সময় এই নকল দুই নেতার হাতে কৃত্রিম রাইফেল নিয়ে হাত মেলান ও ছবি তোলেন সাধারন মানুষের সঙ্গে।

আরও পড়ুন:  ‘বাড়াবাড়ি করলে ট্রাম্পের রক্ত ঝরবে’, হুমকি মাদুরোর

রেস্টুরেন্ট থেকে সেন্ট জোসেফ চার্চের এক অনুষ্ঠানে যোগ দেন তারা। চার্চের ভেতরে থাকা সাধারণ মানুষ তাদের দেখে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েন।

ইত্তেফাক/জেডএইচডি