জার্মানিতে করোনা টিকা না নিলে শাস্তি কিংবা প্রণোদনা

আপডেট : ০৫ জুলাই ২০২১, ২১:১৪

জার্মানি তথা ইউরোপে জোগান সত্ত্বেও করোনা টিকার চাহিদা কমতে থাকায় শাস্তি অথবা প্রণোদনার মাধ্যমে টিকাদান কর্মসূচিতে গতি আনার কথা ভাবা হচ্ছে? এদিকে সাইপ্রাস ও কাটালুনিয়াও ডেলটার কবলে পড়েছে। খবর ডয়েচেভেলে

ইউরোপের কিছু প্রান্তে করোনা ভাইরাসের ছোঁয়াচে ডেলটা সংস্করণের প্রকোপ বেড়ে চলায় দুশ্চিন্তা বাড়ছে? করোনা টিকাদান কর্মসূচির গতি আরো বাড়িয়ে সংক্রমণের নতুন ঢেউ এড়ানোর চেষ্টা করছে জার্মানির কিছু দেশ? কিন্তু টিকার সরবরাহ আগের তুলনায় বেড়ে গেলেও অবশিষ্ট মানুষের মধ্যে টিকা নেওয়ার তাগিদ বাড়ানো সব ক্ষেত্রে সম্ভব হচ্ছে না? এমনকি টিকা নেওয়ার দিনক্ষণ স্থির করেও উপস্থিত হচ্ছেন না অনেকে?

এই অবস্থায় জার্মানির রাজনৈতিক মহলে এমন মানুষের জন্য শাস্তিমূলক পদক্ষেপের দাবি উঠছে? বিশেষ করে ঠিক সময়ে টিকার দ্বিতীয় ডোজ না নিয়ে সুরক্ষা অসম্পূর্ণ রাখার পরিণতি সম্পর্কে সতর্ক করে দিচ্ছেন বিশেষজ্ঞরা? শাসক জোটের শরিক দলের স্বাস্থ্য বিশেষজ্ঞ কার্ল লাউটারবাখ টিকার অ্যাপয়েন্টমেন্ট বাতিলের শাস্তি হিসেবে আর্থিক জরিমানার কথা বলছেন? তার মতে, এমন ‘দায়িত্বজ্ঞানহীন’ আচরণের কারণে মূল্যবান টিকা ফেলে দিতে হতে পারে? তিনি নিজে এক টিকাদান কেন্দ্রে কাজ করে এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন বলে জানিয়েছেন? উল্লেখ্য, জার্মানিতে ইতিমধ্যে ৫৫ শতাংশেরও বেশি মানুষ করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন এবং প্রায় ৪০ শতাংশ সব ডোজ পেয়ে গেছেন?

জার্মানিতে প্রতি ১ লাখ মানুষের মধ্যে করোনা সংক্রমণের গড় সাপ্তাহিক হার পাঁচে নেমে আসার ফলে অনেক মানুষ করোনা সংকট পুরোপুরি কেটে গেছে বলে মনে করছেন? জনজীবন আগের তুলনায় অনেক বেশি স্বাভাবিক হয়ে ওঠায় টিকা নেওয়ার তাগিদ অনুভব করছেন না কিছু মানুষ? টিকা সম্পর্কে সংশয়বাদীরাও এই কর্মসূচির আওতার বাইরে রয়েছেন? তাই শাস্তির বদলে প্রণোদনার মাধ্যমে দ্রুত আরো বেশি মানুষের মনে টিকা সম্পর্কে উত্সাহ বাড়ানোর প্রস্তাব দিচ্ছেন কিছু রাজনৈতিক নেতা? সিডিইউ দলের নেতা ও আগামী নির্বাচনে চ্যান্সেলর পদপ্রার্থী আরমিন লাশেট বলেন, জরিমানার মাধ্যমে সংহতিবোধ জাগানো যায় না? জার্মানির এক চিকিত্সক সংগঠনের প্রধান টিকাপ্রাপ্ত মানুষের জন্য সব রকম নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ডাক দিয়েছেন?